ছবির ব্যর্থতা ঘিরে আমিরের সঙ্গে বিতণ্ডা? black man

Subscribe Us

ছবির ব্যর্থতা ঘিরে আমিরের সঙ্গে বিতণ্ডা? black man

 গুঞ্জন উঠেছে নির্মাতা অদ্বৈত চন্দনের সঙ্গে আমির খানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নাকি ফাটল ধরেছে। এদিকে তাদের সিনেমা 'লাল সিং চাড্ডা' নেটফ্লিক্সে বাজিমাত করলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

   
Black MAN 24 news
black man 24 news 
এ ছাড়া ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই ভেসে আসে খুব সচেতনভাবেই একে অপরের থেকে দূরত্ব বজায় রাখার খবর। শোনা যায়, দুজনের কথাও নাকি বন্ধ ছিল। তবে সমস্ত চর্চাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন নির্মাতা অদ্বৈত। আমিরের সঙ্গে একটি ছবি পোস্ট করে পরিচালক লিখেছেন, 'যারা আমির স্যারের সঙ্গে আমার বিবাদ নিয়ে কথা বলছেন, তাদের জানিয়ে দিতে চাই যে, আমাদের মধ্যে এ রকম কিছু হওয়া সম্ভব নয়। কারণ, জিনি-আলাদিন, বালু আর মোগলি, অমর আর প্রেমের মতো সম্পর্ক আমাদের।'

এদিকে ছবিতে দেখা যাচ্ছে, একটি সার্ফিং বোর্ড ধরে দাঁড়িয়ে রয়েছেন আমির ও অদ্বৈত। দুজনের পরনেই কালো পোশাক, মুখে চওড়া হাসি। দুজনের বন্ধুত্ব যে আগের মতোই রয়েছে, তা ছবি দেখে ভালোই আঁচ করতে পারছেন অনুরাগীরা।

'লাল সিং চাড্ডা' মূলত তৈরি করা হয়েছে ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত 'ফরেস্ট গাম্প'-এর আদলে। টম হ্যাঙ্কসের জুতোয় পা গলিয়েছিলেন আমির। তার বিপরীতে ছিলেন কারিনা কাপুর খান। কিন্তু বহু প্রচার সত্ত্বেও বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি ছবিটি। বিশ্বজুড়ে মাত্র ৮৮ কোটি রুপি ব্যবসা করে 'লাল সিং চাড্ডা'। এর পরই আমির ও অদ্বৈতর বিতণ্ডার খবর চারদিকে ছড়িয়ে পড়ে। এমনটাও শোনা গিয়েছিল যে, তারা আর একসঙ্গে কাজ করবেন না। তবে ছবি পোস্ট করে সমস্ত গুঞ্জনে পানি ঢেলে দিলেন পরিচালক নিজেই।



Post a Comment

0 Comments